• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধ দমনে কঠোর ডিআইজি আশুলিয়ায় ৩৪০০ ইয়াবা উদ্ধার, নেপথ্যে কারা? স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের বৈঠক এক মাসেই লক্ষাধিক ইয়াবা উদ্ধার, কুমিল্লায় শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সীমানা বাড়াতে গণশুনানি গোমতীর তীরে নৌবন্দর স্থাপনে সম্ভাব্যতা যাচাই বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে সম্ভাবনার ঢেউ, উন্নয়নে ভাটার টান এসএসসিতে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের নজরকাড়া সাফল্য এসএসসি পরীক্ষার ফলে জয়পুরহাট জেলায় সেরা গার্লস ক্যাডেট কলেজ শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: কুমিল্লায় ডিআইজি

হাসপাতালে ভর্তি নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

নিজস্ব সংবাদ দাতা / ১৮৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১

২০ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়া হয়েছে, তবে এখনো ফল আসেনি।

শনিবার (১৯ জুন) রাতে হাসপাতালে ভর্তির পর অক্সিজেন লেভেল কমে যাওয়ায় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয় তাকে। পরে অবস্থার উন্নতি হলে রোববার (২০ জুন) বিকেলে তাকে কেবিনে আনা হয়।

মাহবুব তালুকদারের একান্ত সচিব মুহাম্মদ এনাম উদ্দীন বলেন, গতকাল রাতে দেখি, স্যারের জ্বরটা হঠাৎ উঠে গেছে। তারপর আমরা স্যারকে রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে ওষুধ দেয়ার পর জ্বর কমে গেছিল। কিন্তু অক্সিজেনের লেভেলটা কম দেখা যাচ্ছিল। এজন্য তাকে আইসিইউতে নেয়া হয়।

তিনি বলেন, ডাক্তার বললেন যে, উনি এখন ভালো আছেন, আমরা তাকে কেবিনে দিয়ে দিই। তারপর আজ বিকেল সাড়ে ৪টার দিকে তাকে আইসিইউ থেকে কেবিনে আনা হয়েছে।

বর্তমানে মাহবুব তালুকদারের অক্সিজেন লেভেল স্বাভাবিক আছে উল্লেখ করে এনাম উদ্দীন বলেন, হাসপাতালে নেয়ার সময় স্যারের শুধু জ্বর ছিল। কফ, কাঁশি বা অন্য কোনো রোগের উপসর্গ ছিল না। স্যারের করোনা পরীক্ষার জন্য নমুনা নেয়া হয়েছে, কিন্তু তার ফল এখনো আসে নাই।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন