• রবিবার, ১০ মে ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার মেঘনায় ১৫০ শয্যার হাসপাতাল নির্মাণের দাবি মেঘনায় বরাদ্দ বৈষম্যে বাড়ছে নীরব রাজনৈতিক সংঘাত মেঘনায় সরকারি নার্সিং ইনস্টিটিউট চেয়ে ড. মোশাররফ হোসেনএমপির চিঠি সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের দালালচক্রের ফাঁদে মধ্যপ্রাচ্যমুখী বাংলাদেশি নারী

ত্রিপুরায় চোর সন্দেহে তিন মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদ দাতা / ২০০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১

২১ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ভারতের ত্রিপুরায় গাড়িতে করে গরু নিয়ে যাওয়ার সময় তিন মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ৫০ কিলোমিটার দূরে খোয়াই জেলায়, যা বাংলাদেশ সীমান্তের একেবারে কাছাকাছি।

স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহত যুবকদের গরুচোর বলে সন্দেহ করেছিলো গ্রামবাসী।

গণপিটুনিতে নিহত তিনজনের নাম জায়েদ হোসেইন (৩০), সাইফুল ইসলাম (১৮) ও বিল্লাল মিয়া (২৮)। তাদের হত্যার ঘটনায় শেষ খবর পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

স্থানীয় তেলিয়ামুড়া থানার একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, রোববার (২০ জুন) ভোররাতে একটি গাড়িতে পাঁচটি গরু-মহিষ নিয়ে যাওয়ার সময় এই তিন ব্যক্তিকে তাড়া করে গ্রামবাসী। গরু চুরি করে পালাচ্ছে সন্দেহে তাদের ধরে গণপিটুনি দেয়া হয়।

প্রথমে উত্তর মহারানিপুর নামে একটি গ্রামের কাছে গাড়িটিকে ধরে এর দুই আরোহীকে ঘটনাস্থলেই পিটিয়ে মারে গ্রামবাসী। একজন সেখান থেকে পালাতে সক্ষম হলেও একটু দূরে মুঙ্গিয়াকামি নামে আরেকটি গ্রামের কাছে স্থানীয়দের হাতে ধরা পড়েন। সেখানে তাকেও পিটিয়ে হত্যা করা হয়। পরে ওই তিনজন যুবকের দেহ আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও জিবি পন্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়।

পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডে দু’টি আলাদা গণপিটুনির মামলা হলেও সোমবার (২১ জুন) বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। সূত্র: বিবিসি বাংলা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন