• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং দুই দশক ধরে সওজের জমি দখল করে ৭০ দোকান নির্মাণ, কোটি টাকার বাণিজ্য! কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান চাহিদা ১২ মেলে ৫-৬ মেগাওয়াট : অন্ধকারে মেঘনা

শ্যামলী থেকে জেএমবি সদস্য আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৫৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১

২১ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর শ্যামলী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্যকে আটক করেছে র‌্যাব।

রোববার (২০ জুন) দুপুর ২টার দিকে তাকে আটক করা হয়।

আটক জেএমবি সদস্যের নাম মো. জামাল উদ্দিন (৩৪)। তার বাড়ি কুমিল্লা জেলায়।

সোমবার (২১ জুন) র‌্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, রোববার (২০ জুন) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ অভিযান চালিয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানার শ্যামলী শিশু মেলা এলাকা থেকে জামালকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ইসলামী বই ও লিফলেট জব্দ করে র‌্যাব।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে জামাল স্বীকার করেছেন, তিনি জেএমবির একজন সক্রিয় সদস্য। নতুন সদস্য সংগ্রহ করার জন্য দেশের বিভিন্ন স্থানে জঙ্গিবাদী বই ও লিফলেট দিয়ে প্রচারণা চালাতেন তিনি। এছাড়া নিয়মিত মাসিক ভিত্তিতে সংগঠনের জন্য চাঁদা সংগ্রহ করতেন তিনি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন