ঢাকা   ০৮:০৩:১২ পিএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় রাতের আধারে আখ কাটতে গিয়ে বৈদ্যুতিক তারের  ফাঁদে আটকে যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : Wednesday, June 23, 2021,
  • 280 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২২ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম,মেঘনা থেকে ফিরে, এম এইচ বিপ্লব সিকদার :

কুমিল্লার মেঘনায় অন্যের ক্ষেত  থেকে আখ কাটতে গিয়ে বৈদ্যুতিক তারের  ফাঁদে আটকে মো. রাসেল মিয়া (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে এদিকে এতিম সন্তানের মৃত্যুর শোকে মায়ের আহাজারিতে ভারি হয়ে আসছিলো আকাশ বাতাস। স্বামী মারা যাওয়ার পর এক ছেলে ও এক মেয়ে নিয়ে ছিল সংসার। এতিম সন্তানের পেটে খাবার দিতে নিহতের মা রামপুর বাজারে অবস্থিত চালিভাঙা নৌ পুলিশ ফারিতে রান্নার কাজ করে সংসার চালাতেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুই জনকে আটক করেছে, তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।

মঙ্গলবার (২২ জুন) দুপুরে উপজেলার বড়কান্দা ইউনিয়নের বড়কান্দা বাউলপাড়া গ্রাম থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রাসেল বাউলপাড়া গ্রামের মৃত সাহেব মিয়ার ছেলে। এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফজলুল করিম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ জানান, সোমবার (২১ জুন) রাতে রাসেলসহ তার ৪ বন্ধু মিলে বাড়ির পাশে অন্যের জমি থেকে আখ কাটতে যান। তবে আগে থেকেই ওই জমির মালিক জাফর আলী আখ ক্ষেতের চার পাশে জি আই তার দিয়ে বিদ্যুতের ফাঁদ বসিয়ে রাখে। আখ ক্ষেতে প্রবেশ করতে গিয়ে সেই ফাঁদে আটকে রাসেল ঘটনাস্থলেই মারা যায়। পরে বন্ধুরা তাকে রেখে পালিয়ে যায়।

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত রাসেলের গলায় ও মুখে বিদ্যুৎস্পৃষ্টের চিহ্ন রয়েছে। এছাড়াও আখ কাটায় ব্যবহৃত একটি দা ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে। এদিকে কি কারনে জমিতে অবৈধভাবে বৈদ্যুতিক লাইন দেওয়া হয়েছে তা জানা যায়নি এবং বিদ্যুৎ কর্তৃপক্ষ কেন দেখভাল করেনি তাও জানা সম্ভব হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি