• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং দুই দশক ধরে সওজের জমি দখল করে ৭০ দোকান নির্মাণ, কোটি টাকার বাণিজ্য! কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান চাহিদা ১২ মেলে ৫-৬ মেগাওয়াট : অন্ধকারে মেঘনা

গাবতলী টার্মিনালে বাস কাউন্টার বন্ধ

নিজস্ব সংবাদ দাতা / ১৫৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১

২৩ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বন্ধ রয়েছে কাউন্টারগুলো। বুধবার (২৩ জুন) সরকারি নির্দেশনা অনুযায়ী এই টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। কারণ সেখানে থাকা সবগুলো বাসের কাউন্টার বন্ধ রয়েছে বলে জানা গেছে।

রাজধানীর বাইরে প্রতিদিনই করোনা সংক্রমণ বাড়ছে। সেই হারে ভালো অবস্থানে রয়েছে ঢাকা। তাই ঢাকাকে বাঁচাতে আশপাশের সাত জেলা- মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জে কঠোর লকডাউন চলবে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত। এসব জেলা থেকে ঢাকায় প্রবেশপথে বসানো হয়েছে পুলিশি পাহারা। গাবতলী টার্মিনালে মোতায়েন রয়েছে পুলিশ। সেখানে অলস সময় কাটাচ্ছেন পরিবহন সংস্থার কর্মীরা। গাড়ি চলাচল বন্ধ থাকায় তাদের আয়-রোজগার বন্ধ হয়ে গিয়েছে। টার্মিনালের বেশিরভাগ কর্মী বিভিন্ন পরিবহন সংস্থায় দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন। বাস বন্ধ থাকায় টার্মিনালে কোনও যাত্রী লক্ষ্য করা যায়নি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন