• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

কৃষ্ণসাগরে রাশিয়া ও ন্যাটোর পাল্টাপাল্টি মহড়া

নিজস্ব সংবাদ দাতা / ২১৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

২৪ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

কৃষ্ণসাগরে আমেরিকা এবং ন্যাটো সামরিক জোট নৌ মহড়া চালিয়েছে। জবাবে রাশিয়ার কৃষ্ণসাগরের নৌবহর ক্রিমিয়া উপদ্বীপের কাছে ব্যাপকভিত্তিক সামরিক মহড়া চালায়। দুই পক্ষের মধ্যে যখন প্রতিদিন উত্তেজনা বাড়ছে তখন এই পাল্টাপাল্টি মহড়া হলো।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ক্রিমিয়া উপদ্বীপ বসানো বল অ্যান্ড ব্যাস্টন উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থেকে কৃষ্ণসাগরের ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। শত্রুর কল্পিত জাহাজ ধ্বংস করার লক্ষ্য নিয়ে কৃষ্ণসাগরের কৌশলগত পানি সীমায় এই ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।

রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র কৃষ্ণসাগরে আমেরিকার ডেস্ট্রয়ার ও যুদ্ধজাহাজের সঙ্গে ব্রিটেনের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও নেদারল্যান্ড নৌবাহিনীর ফ্রিগেট শণাক্ত করার পর রুশ নৌবাহিনী মহড়া শুরু করে। ইউক্রেন ও আমেরিকার যৌথ উদ্যোগে ‘সী ব্রিজ’ নামে ন্যাটো জোটের মহড়া অনুষ্ঠিত হয়। এছাড়া, আগামী ২৮ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত কৃষ্ণসাগরে টানা বার্ষিক মহড়া চলবে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ন্যাটো জোটের ওই মহড়ায় প্রায় চার হাজার সেনা, ৪০টি যুদ্ধজাহাজ, বোট ও সহযোগী নৌযান, ৩০টি এরিয়াল ইউনিট এবং ১০০’র বেশি সামরিক যান যোগ দেবে। এ মহড়ার প্রধান অংশগ্রহণকারী দেশ হবে ইউক্রেন, আমেরিকা, কানাডা, ব্রিটেনও তুরস্ক।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন