• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

উসকানি দিলে পরেরবার বোমা জাহাজে পড়বে: ব্রিটেনকে রাশিয়া

নিজস্ব সংবাদ দাতা / ২১৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১

২৫ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ক্রিমিয়া উপকূলের কাছে আবার কোনো উসকানিমূলক কর্মকাণ্ড করলে পরেরবার বোমা কৃষ্ণসাগরের ব্রিটেনের জাহাজেই পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (২৪ জুন) যুক্তরাজ্যের উদ্দেশ্যে রাশিয়া এ হুঁশিয়ারি দেয়।

এর আগে বুধবার (২৩ জুন) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ব্রিটিশ রয়াল নেভির জাহাজ ‘এইচএমএস ডিফেন্ডার’ ক্রিমিয়ার কাছাকাছি রুশ জলসীমায় ঢুকে পড়লে রাশিয়া সেটির যাত্রাপথে বোমা এবং গুলি ছুড়ে হুঁশিয়ার করে দেয়। এ ঘটনায় ব্রিটেনের রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদও জানিয়েছে রাশিয়া।

রাশিয়ার ভাষ্য, ব্রিটিশ নৌযানটি অনুমতি ছাড়াই তাদের জলসীমায় ঢুকে পড়েছিল। অন্যদিকে যুক্তরাজ্য এবং বেশিরভাগ পশ্চিমা দেশ ইউক্রেইনকেই ক্রিমিয়ার কাছের ওই জলসীমার মালিক বলে বিবেচনা করে আসছে।

বৃহস্পতিবার রাশিয়ার বার্তা সংস্থাগুলোকে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, আমরা কাণ্ডজ্ঞান ব্যবহারের অনুরোধ করছি, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা দেখানোর দাবি জানাচ্ছি। এভাবে কাজ না হলে, আমরা বোমাও মারতে পারি। ভবিষ্যতে বোমা কেবল যাত্রাপথেই নয়, জাহাজেও পড়বে। সূত্র: রয়টার্স।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন