• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোমতীর তীরে নৌবন্দর স্থাপনে সম্ভাব্যতা যাচাই বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে সম্ভাবনার ঢেউ, উন্নয়নে ভাটার টান এসএসসিতে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের নজরকাড়া সাফল্য এসএসসি পরীক্ষার ফলে জয়পুরহাট জেলায় সেরা গার্লস ক্যাডেট কলেজ শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: কুমিল্লায় ডিআইজি রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদে প্রস্তুতিমূলক সভা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক হলেন নোবিপ্রবির রেদোয়ান তুচ্ছ ঘটনার জেরে কেড়ে নিল একটি প্রাণ এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেল মাহাথির মুহাম্মদ হালুয়াঘাটে অভিযান চালিয়ে ১১ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

করোনার টিকা আগে পেতে পারেন আদিবাসীরা: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ১৮৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১

২৬ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আদিবাসীরা মহামারি করোনাভাইরাসের টিকা আগে পেতে পারেন। কারণ তারা অধিকাংশই গ্রামে বাস করেন। তাদের খুঁজে বের করে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিতে আমি সরকার বরাবর অবশ্যই দাবি তুলে ধরবো।

শনিবার (২৬ জুন) জনশুমারি-২০২১ আদিবাসী জনগোষ্ঠীর বিভাজিত ও অন্তর্ভুক্তিমূলক পরিসংখ্যানে শীর্ষক এক ওয়েবিনারে তিনি এ কথা বলেন।

এম এ মান্নান বলেন, কোভিডের কারণে ২০২১ সালের জনশুমারি সঠিক সময়ে শুরু হতে পারেনি। জানুয়ারিতে হওয়ার কথা থাকলে তা আমরা অক্টোবরে শুরু করবো। এবারে জনশুমারিতে আমরা স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করবো।

তিনি বলেন, আমাদের ইনস্ট্রাকশন দেয়া আছে, যে এলাকায় কাজ হবে, তথ্য সংগ্রহে সে এলাকার মানুষকে নিতে হবে। আদিবাসী এলাকার তথ্য সংগ্রহে সেখানকার স্থানীয়দের সহায়তা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন