• বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কলম্বিয়ার প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারে গুলি

নিজস্ব সংবাদ দাতা / ১৮৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১

২৬ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুককে বহনকারী হেলিকপ্টারে হামলার ঘটনা ঘটেছে। হেলিকপ্টারে করে ভেনেজুয়েলা সংলগ্ন সীমান্ত এলাকা পরিদর্শনে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এতে গুলির আঘাতে ক্ষতিগ্রস্ত হয় প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন প্রেসিডেন্ট ইভান ও তার সফরসঙ্গীরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, শুক্রবার এ হামলা হয়। এক ভিডিও বার্তায় এ তথ্য জানান ইভান দুক। প্রেসিডেন্ট ইভান এ ঘটনাকে ‘কাপুরুষোচিত হামলা’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘আমি এ ধরনের সংঘাত ও সন্ত্রাসবাদে ভীত নই।’

টুইটারে পোস্ট করা ভিডিওতে প্রেসিডেন্ট ইভান বলেন, ‘আমাদের দেশ বেশ শক্তিশালী এবং কলম্বিয়া এমন হুমকিকে শক্ত হাতে মোকাবিলা করবে। এ হামলার পেছনে কে বা কারা জড়িত, তা খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।’

এদিকে, কলম্বিয়ার প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী দিয়েগো মোলানো, স্বরাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েল প্যালাসিওস এবং নর্তে দে সান্তান্দেরের গভর্নর সিলভানো সেরানো। তবে এ হামলায় কেউ আহত হয়নি বলে জানান প্রেসিডেন্টের এক মুখপাত্র।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন