• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং

মগবাজারে বিস্ফোরণ: নিহত ২, আহত ৪৮

নিজস্ব সংবাদ দাতা / ১৬৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১

২৭ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

মগবাজারে বিস্ফোরণে ঘটনায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন দুজন মারা গেছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বার্ন ইনস্টিটিউট মিলে চিকিৎসাধীন আছেন আরো ৪৮ জন।

রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস এলাকার আড়ংয়ের শো-রুমের ভবনের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সসহ নয়টি ইউনিট কাজ করছে।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক পার্থ শঙ্কর পাল বলেন, আমরা ১০ জন রোগী পেয়েছি। একজন আগেই মারা গেছেন। নয়জনের গুরুতর আঘাত রয়েছে। দগ্ধ হয়েছেন দু’জন।

ইন্সপেক্টর বাচ্চু মিয়া বলেন, মগবাজারের ওয়ারলেস এলাকায় বিস্ফোরণের ঘটনায় ঢাকা মেডিক্যাল হাসপাতালের জরুরি বিভাগসহ শেখ হাসিনা বার্নে এখন পর্যন্ত ২৮ জন চিকিৎসাধীন।

শেখ হাসিনা বার্নে আহত রায়হানুল গাফফার নয়ন জানান, ঘটনার সময় তিনি যাত্রীবাহী বাসে ছিলেন। হঠাৎ বিকট বিস্ফোরণের বাসের কাচ ভেঙে তিনি আহত হন।

আহত এক পথচারী জামাল জানান, তিনি মতিঝিলে একটি হোটেলে চাকরি করেন। সেখান থেকে মগবাজার বাসায় ফেরার পথে মগবাজার ওয়ারলেস মোড় থেকে গ্লাস পড়ে তিনি আহত হন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন