• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং দুই দশক ধরে সওজের জমি দখল করে ৭০ দোকান নির্মাণ, কোটি টাকার বাণিজ্য! কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান চাহিদা ১২ মেলে ৫-৬ মেগাওয়াট : অন্ধকারে মেঘনা মেঘনায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশু আব্দুল্লাহর

ভবনের ভেতর মিথেন গ্যাসের গন্ধ পাওয়া গেছে: আইজিপি

নিজস্ব সংবাদ দাতা / ১৭১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১

২৮ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

মগবাজারে ভয়াবহ বিস্ফোরণে পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

সোমবার (২৮ জুন) বেলা ১১টার দিকে মগবাজারের ওই ভবন পরিদর্শনের আসেন আইজিপি।

পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, এখন পর্যন্ত এই বিস্ফোরণ নাশকতামূলক কর্মকাণ্ড বলে মনে হচ্ছে না। গ্যাস জমে বিস্ফোরণ হতে পারে। ভবনের ভেতরে এখনও মিথেন গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে।

বোম্ব ও এক্সপ্লোশান ইউনিট নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে বিস্ফোরণের কারণ তলিয়ে দেখা হবে বলেও জানান আইজপি।

রোববারের ওই ভয়াবহ বিস্ফোরণে নারী ও শিশুসহ ৭ জন মারা গেছে। দগ্ধ হয়ে ১৭ শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

ফায়ার সার্ভিসের সর্বশেষ হালনাগাদ তথ্য থেকে জানা যায়, মোট ৬৬ জনের হাসপাতালে ভর্তির তথ্য পাওয়ার গেছে। এর বাইরে অর্ধশতাধিক আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন