ঢাকা   ০৪:০৪:৪৬ এএম, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাগ করে বাড়ি থেকে বের হয়ে ধর্ষণের শিকার কিশোরী

Reporter Name
  • Update Time : Saturday, July 3, 2021,
  • 204 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

০৩ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

খাগড়াছড়ি বাস টার্মিনালে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে সদর থানা পুলিশ।

শনিবার (৩ জুলাই) সকাল ৬টার দিকে তাদের আটক করা হয়।

এর আগে শুক্রবার রাতে রাগ করে বাড়ি থেকে বের হয়ে আসে ওই কিশোরী। রাত ৩ টার দিকে বাস টার্মিনালে ধর্ষণের শিকার হয় সে। ধর্ষণের শিকার কিশোরী খাগড়াছড়ি সদর উপজেলার বাসিন্দা।

আটকরা হলেন- খাগড়াছড়ি উত্তর গঞ্জপাড়া এলাকার বাসিন্দা আলী আহমদের ছেলে মো. কামাল মিজি (২৯) ও হবিগঞ্জের মাধবপুর থানা এলাকার বাসিন্দা মৃত আব্দুল হামিদের ছেলে রফিকুল ইসলাম (২৫)। কামাল খাগড়াছড়ি-চট্টগ্রাম লোকাল বাসের শ্রমিক এবং রফিক বাস টার্মিনালে তার ভাইয়ের দোকানে কাজ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ওই কিশোরী পড়ালেখা না করে বেশির ভাগ সময় টিভি দেখে। এ কারণে তার মা তাকে বকাবকি করলে সে রাগ করে গভীর রাতে বাসা থেকে বের হয়ে আসে। এরপর সে হেঁটে খাগড়াছড়িতে আসে। বাস টার্মিনাল এলাকায় এলে দুই যুবক তাকে ধর্ষণ করে।

পুলিশ সূত্রে জানা যায়, পরিবারের লোকজনের সঙ্গে রাগ করে রাতে সে বাসা থেকে বের হয়ে আসে। টার্মিলাল এলাকায় এলে দুই যুবক তাকে জোর করে গাড়িতে তুলে ধর্ষণ করে। মেয়েটি পালাতে চেষ্টা করলে আবার তাকে ধরে আরেকটি গাড়িতে তুলে ধর্ষণ করে। পরে ছাড়া পেয়ে থানায় অভিযোগ করলে পুলিশ অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে আসে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশীদ বলেন, ভোরে অভিযোগ পেয়ে আমাদের পুলিশ ফোর্স টার্মিনাল এলাকা থেকে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে এসেছে। আলামত হিসেবে গাড়ি দুটি জব্দ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা কার্যক্রম শেষ হলে তাদের জেল হাজতে পাঠানো। ধর্ষণের শিকার কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি