• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাতক্ষীরা তালায় সন্ত্রাসী হামলার অভিযোগে বণিক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত পীরগঞ্জে গোসল করতে নেমে যুবকের মর্মান্তিক মৃ/ত্যু ঠাকুরগাঁওয়ে ৩৫৩ ফেনসিডিল জাতীয় মাদকসহ দম্পতি গ্রেফতার প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে বিশেষ সুবিধা যুক্ত হবে: বিমানমন্ত্রী বিএফটিআইকে আন্তর্জাতিক মানের থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী বিএনপি সরকার নিয়ে সমালোচনার জবাবে যা বললেন আযম খান সাদা পোশাকে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে: সমাজবাদী নেতার দাবি হামের ভয়াবহতায় ঝরল আরও ৪ শিশুর জীবন ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মেসির চোখের জল দেখে আবেগী শশী, বললেন ‘দয়া করে কেঁদো না’

শিক্ষার্থীদের ধৈর্য ধরতে বললো স্বাস্থ্য অধিদফতর

নিজস্ব সংবাদ দাতা / ২৫২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১

০৪ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধৈর্য ধরতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

রোববার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম।

করোনা প্রতিরোধী বন্ধ থাকা টিকার নিবন্ধন আবারো শুরু হয়েছে। তবে এখন কেবলমাত্র তিন ক্যাটাগরিতে নিবন্ধন করা যাচ্ছে। নিবন্ধন করতে ‘সুরক্ষা’ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এখন শুধু সম্মুখ সারির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, চিকিৎসা-শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ের ছাত্রছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর শিক্ষার্থীদের নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে।

যদিও টিকার নিবন্ধন করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুবিধায় পড়ছেন- এমন অভিযোগের বিষয়ে বুলেটিনে অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের নামের তালিকা পাঠানো হয়েছে। সেই তালিকা আমরা আইসিটি মন্ত্রণালয়ে পাঠিয়েছি, যেন তারা নিবন্ধন করতে পারেন। পর্যায়ক্রমে সবাইকে নিবন্ধনের আওতায় নিয়ে আসা হবে। এ ক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হবে।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন