• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং দুই দশক ধরে সওজের জমি দখল করে ৭০ দোকান নির্মাণ, কোটি টাকার বাণিজ্য! কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান চাহিদা ১২ মেলে ৫-৬ মেগাওয়াট : অন্ধকারে মেঘনা মেঘনায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশু আব্দুল্লাহর

পঞ্চম দিনে ঢাকায় গ্রেপ্তার ৫০৯, জরিমানা ৬৬৭ জনকে

নিজস্ব সংবাদ দাতা / ১৬৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১

০৫ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারঘোষিত কঠোর লকডাউনের পঞ্চম দিনে এসে যেন পুরোনো রূপে ফিরছে রাজধানী ঢাকা। গত চার দিনের তুলনায় সড়কে বেড়েছে মানুষের চলাচল ও গাড়ির সংখ্যা। তবে পঞ্চম দিনেও আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি ছিল চোখে পড়ার মতো। সড়কে গাড়ি বাড়ায় বেড়েছে তাদের জরিমানার পরিমাণ।

পঞ্চম দিনে বিনা প্রয়োজনে ঘরের বাইরে আসায় ৫০৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আর ৬৬৭ জনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। অনাদায়ে প্রত্যেককে এক ঘণ্টা করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম বলেন, মোবাইল কোর্টে ২৮৭ জনকে ১ লাখ ৫৭ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ডিএমপি ট্রাফিক বিভাগ ৫২৬টি গাড়িকে ১২ লাখ ২৩ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে।

এর আগে অযৌক্তিক কারণে বাইরে বের হয় রাজধানীতে যথাক্রমে প্রথম দিন ৫৫০ ও দ্বিতীয় দিন ৩২০, তৃতীয় দিনে ৬২১ জন, চতুর্থ দিন ৬২১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

সোমবার (৫ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালত প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেন। এদিন তারা আইনজীবী ছাড়াই আদালতে মুক্তিপণ দিয়ে ছাড়া পান। এ নিয়ে তিন হাজারেরও বেশি মানুষ জরিমানা করেছেন আদালত। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে আজ আটককৃতদের অধিকাংশের বিরুদ্ধে ডিএমপি অধ্যাদেশের ৭৭ ও ৭৮ ধারায় পুলিশ অভিযোগ দায়ের করে তাদের আদালতে হাজির করা হয়। বিধিনিষেধ অমান্য করায় আদালত তাদের ১০০ টাকা করে জরিমানা করেন। অনাদায়ে প্রত্যেককে এক ঘণ্টা করে কারাদণ্ডের আদেশ দেন।

এর আগে একই আইনে ৪ জুলাই ৬৩৬ জনকে, ৩ জুলাই ৬০৭ জনকে এবং ২ জুলাই ৬২৯ জনকে জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন