• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
২৫ কৃষি কর্মকর্তা পেলেন ৫ম গ্রেডে পদোন্নতি দাউদকান্দিতে মাইক্রোবাসভর্তি প্রায় এক কোটি টাকার মাদক উদ্ধার ১৫ আগস্ট ঘিরে দাউদকান্দি-মেঘনায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায়  ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১, অটোরিকশা জব্দ নাঙ্গলমোড়ায় সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততায় এগিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী বখতিয়ারুল ইসলাম বাচ্ছু কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা

টেকনাফে অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৪৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১

০৭ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

কক্সবাজারের টেকনাফে অস্ত্র-গুলিসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন ও সেনাবাহিনীর টিম। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বুধবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে টেকনাফের ২১ নম্বর চাকমারকুল ক্যাম্পের এ-ব্লক থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- ২১ নম্বর চাকমারকুল ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা আবু বক্কর সিদ্দিকের ছেলে নুর আলম (২০), জামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ ইয়াকুব (২৭), মোহাম্মদ সেলিমের ছেলে মোহাম্মদ জুবায়ের (১৯), মোহাম্মদ ইসলামের ছেলে আমির হোসেন (৩০) ও আবু তাহেরের ছেলে রিদুয়ান (১৮)।

এপিবিএন এবং সেনাবাহিনী সূত্রে জানা যায়, ওই ক্যাম্পের রশিদ উল্লাহ নামের এক রোহিঙ্গার বাড়িতে এপিবিএন ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। সেখানে অবস্থান করা পাঁচ রোহিঙ্গাকে অস্ত্র এবং গুলিসহ আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম বলেন, ‘যৌথ অভিযানে তাদের আটক করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন