ঢাকা   ১২:১২:১৭ এএম, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে বাড়ির পাশের ডোবায় পড়ে শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : Wednesday, July 7, 2021,
  • 165 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

০৭ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাড়ির পাশের ডোবায় পড়ে ফারিয়া বেগম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৭ জুলাই) বিকেলে উপজেলার হাজারীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিকালে বাড়ির পিছনে খেলতে যায় ফারিয়া বেগম। এক পর্যায়ে পাশের ডোবার পানিতে পড়ে ডুবে যায় সে। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পেছনের ডোবায় তার মরদেহ ভেসে উঠতে দেখে স্বজনরা উদ্ধার করেন। দোয়ারাবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, অভিযোগ না থাকায় শিশুটিকে দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি