• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জুলাই ইস্যুতে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি রাজনৈতিক বক্তব্য ছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মেঘনায় নিহত কুহিনূরের পরিবারকে জামায়াত নেতার সমবেদনা, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন নগরকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন হাফিজুর রহমান শরীফ ৫নং কাইচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা খায়রুজ্জামান মিয়ার ভারতে নেওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর হালুয়াঘাটের দর্শারপাড়, খন্দকপাড়া, দক্ষিণ খয়রাতুরি ও রঘুনাথপুর এলাকার মাদক ব্যবসায়ীদের তালিকা প্রশাসনের হাতে মুকসুদপুর উপজেলা বিএনপির সহসভাপতি পদ হারালেন রবিউল ইসলাম বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: সার্জিও গর বর্তমান সংসদের দিকে দেশের ৩৬ কোটি চোখ নিবদ্ধ: ভারপ্রাপ্ত স্পিকার

লকডাউনের ৯ম দিনে ঢাকায় গ্রেপ্তার ৫৮৫

নিজস্ব সংবাদ দাতা / ২৭০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

০৯ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

করোনার উচ্চ সংক্রমণ নিয়ন্ত্রণে ৯ম দিনের মতো চলছে কঠোর লকডাউন (বিধিনিষেধ)। এদিন সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় ৫৮৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি। এ নিয়ে বিধি-নিষেধের নয়দিনে রাজধানীতে মোট পাঁচ হাজার ৮৪৯ জনকে গ্রেপ্তার করা হলো।

এদিন ১২৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে এক লাখ ৫৬ হাজার ৭৫০ টাকা। এছাড়া ট্রাফিক বিভাগের অভিযানে ৪১৪টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয়েছে আট লাখ ৯২ হাজার ৫০০ টাকা।

শুক্রবার (৯ জুলাই) লকডাউনের নবমদিনে অভিযানে এসব ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় ডিএমপির ৮টি বিভাগ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নবমদিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির ৮টি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৫৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ৪১৪টি গাড়ির বিরুদ্ধে মামলা দিয়ে ৮ লাখ ৯২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে।

এডিসি ইফতেখায়রুল ইসলাম বলেন, করোনার সংক্রমণরোধে চলমান বিধি-নিষেধ বাস্তবায়নে নবমদিনেও রাজধানীজুড়েই সক্রিয় ছিল আইন-শৃঙ্খলা বাহিনী। রাজধানীতে সরকারি বিধি-নিষেধ উপেক্ষা করে অকারণে ও নানা অজুহাতে ঘর থেকে বের হওয়ায় ও প্রতিষ্ঠান খোলা রাখায় ১২৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১ লাখ ৫৬ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়।

এর আগে কঠোর বিধি-নিষেধের অষ্টমদিনে বৃহস্পতিবার (৮ জুলাই) সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় গ্রেপ্তার হন ১ হাজার ৭৭ জন। ৩১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয় ১৬ লাখ ৭৯০ টাকা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন