• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ১২, আহত ২০

নিজস্ব সংবাদ দাতা / ২৫৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

১১ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

তুরস্কের পূর্বাঞ্চলীয় ভ্যান প্রদেশে অবৈধ অভিবাসী বহনকারী একটি মিনিবাস দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো ২০ জন। রোববার (১১ জুলাই) এ দুর্ঘটনা ঘটে। খবর ডেইলি সাবাহর।

কর্তৃপক্ষের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ভ্যান প্রদেশের মোরাদিয়ে শহর দিয়ে বাসটি যাওয়ার পথে হঠাৎ আগুন লেগে যায়।

খবর পেয়ে তুরস্কের দমকল বাহিনী, মেডিকেল টিম ও জরুরি সেবাদানকারী কর্মীরা দুর্ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করে।

ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের জন্য তুরস্ক ট্রানজিট পয়েন্ট হিসেবে বিবেচিত হয়ে আসছে বহুকাল ধরে।

বেশিরভাগই সাগরপথে জীবনঝুঁকি নিয়ে ইউরোপে প্রবেশ করে। আবার অনেক সময় মিনিবাস ও ট্রাকে করেও উন্নত জীবনের প্রত্যাশায় ইউরোপ প্রবেশের চেষ্টা করতে দেখা যায়।

ইরান, আফগানিস্তান, পাকিস্তান থেকে প্রায়ই অভিবাসন প্রত্যাশীদের তুরস্ক হয়ে ইউরোপ যাওয়ার ঘটনা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন