• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোমতী নদীতে বন্দর হলে বদলে যাবে চরের জীবন গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি মেঘনায় যে কারণে মাদকসহ সামাজিক বিপর্যয় ঠেকানো যাচ্ছে না

হোমনা উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ডাঃ এম,এম মাহাবুবুর রহমানকে সম্মাননা প্রদান

নিজস্ব সংবাদ দাতা / ২০৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

৭ অক্টোবর ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

সৈয়দ আনোয়ার,হোমনা,কুমিল্লা প্রতিনিধি:
হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের কৃতিসন্তান, হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধানশিক্ষক জনাব মোঃ নুরুল ইসলাম বি.কম স্যারের কনিষ্ঠপুত্র, হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. এম. এম. মাহবুবুর রহমান সম্প্রতি সার্জারীতে FCPS ডিগ্রি অর্জন করায় হোমনা উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রুমন দে সহ অন্যান্য সকল অফিসার্সগণ ফুল দিয়ে বরণ করেন এবং সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা অফিসার্স ক্লাবের সম্মানিত সভাপতি হোমনা উপজেলা নির্বাহী অফিসার রুমন দে,উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আঃ সলাম সিকদার, উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জনাব মিজানুর রহমান, হোমনা লেডিস ক্লাবের সম্মানিত সভাপতি ও সিনিয়র সহকারি পুলিশ সুপার জনাব স্পিনা রানী প্রামানিক, হোমন অফিসার্স ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জনাব স্বপন চন্দ্র বর্মণ, উপজেলা সমবায় অফিসার জনাব জালাল উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও ছিলেন হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাঃ শহিদুল্লাহ , ডাঃ ফারুক, ডাঃ রাহিদ, ডাঃ মাহফুজা ইসলাম, ডাঃ নিবিড়, ডাঃ আবরার ও তার সহধর্মিণী ডাঃ নাবিলা, ডাঃ হাজেরা, ডাঃ সুমি সহ ডিজিএম পল্লী বিদ্যুৎ (হোমনা) জনাব আজিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার, উপজেলা প্রকৌশলী, ডিডি বিএডিসি, এডি বিএডিসি, উপজেলা নির্বাচন অফিসার, উপজেলা দারিদ্র বিমোচন অফিসার, একাডেমিক সুপারভাইজার জনাব রাসেদুল ইসলাম, সহ অর্ধশতাধিক কর্মকর্তা ও তাদের সহধর্মিনীরা উপস্থিত ছিলেন ডাক্তার ।

জনাব স্বপন চন্দ্র বর্মণ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুমন দে, ডা. ছালাম সিকদার, স্পিনা রানী প্রামানিক সহ অন্যান্য অফিসার্সগণ। বক্তব্য তারা ডা. মাহাবুবের সাফল্য উচ্ছ্বাস করেন এবং উত্তর উত্তর সাফল্য কামনা করেন।

এসময় ডাক্তার মাহবুবুর রহমান তার বক্তব্যে হোমনাবাসি ও সকল অফিসার্সগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরবর্তীতে হোমনার মানুষের পাশে থেকে সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবার দোয়া কামনা করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন