• সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং

গজারিয়ার কলসেরকান্দীতে কৃষকদের জন্য রাস্তা নির্মাণ করে দিলেন আবুল বাশার

নিজস্ব সংবাদ দাতা / ১৮৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

২৪ নভেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলার গজারিয়া ইউনিয়নের কলসেরকান্দী গ্রামে কৃষকদের দূর্ভোগ লাগছে, খালের উপর সরু রাস্তা করেন দিলেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক এর মনোনয়ন প্রত্যাশী,উপজেলা আওয়ামী যুবলীগ নেতা আবুল বাশার। জানা যায়,কলসেরকান্দী গ্রাম একটি কৃষি নির্ভর এলাকা,বর্ষার পানি নেমে যাওয়ার পর কলেসরকান্দী-প্রধানেরচর মাঠে চাষাবাদের জন্য চকে যাওয়ার জন্য প্রায় দুই কিলোমিটার এলাকা ঘুরে যেতে হতো।যাতে স্থানীয় কৃষক’রা চরম দূর্ভোগে পড়েছিল।গত ক’দিন আগে কলসেরকান্দী গ্রামের কৃষক’রা বিষয়টি আবুল বাশারকে জানালে, পরের দিন’ই কৃষকদের দূর্ভোগ লাঘবে নিজস্ব অর্থায়নে কলসেরকান্দী গ্রামের খালে এই রাস্তাটি নির্মাণ করে দেন।

এ বিষয়ে কৃষক হাসেম জানান, খালের উপর এই রাস্তাটি হওয়ায় আমাদের অনেক উপকার হয়েছে,গরু-বাছুর নিয়ে মাঠে যাওয়ার জন্য দীর্ঘ এক/দেড় কিলোমিটার এলাকা ঘুরে যেতে হতো,মাঠ থেকে ধানের বোঝা মাথায় নিয়ে আবার এতটা পথ ঘুরে বাড়িতে আসতে হতো।এখন আমরা খুব তাড়াতাড়ি যাওয়া-আশা করতে পারবো। রাস্তা করে দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে আবুল বাশার জানান,ভাই এটা নিউজের জন্য করি নাই,ছোট বেলা থেকেই আমার অভিভাবক, জননেতা আমিরুল ইসলাম সাহেব এর নির্দেশনায় গজারিয়া ইউনিয়ন বাসীর যে কোন সমস্যাই আমরা পাশে থাকি,ইনশাআল্লাহ জনপ্রতিনিধি হই আর না হই আমার নেতা এই অঞ্চলের মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন,আছে এবং থাকবে।আমিও আমার নেতার নির্দেশনায় গজারিয়া ইউনিয়ন বাসীর পাশে আছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন