• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোমতী নদীতে বন্দর হলে বদলে যাবে চরের জীবন গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি মেঘনায় যে কারণে মাদকসহ সামাজিক বিপর্যয় ঠেকানো যাচ্ছে না

খাগড়াছড়ির ৩উপজেলার ৮ইউপিতে নৌকার মাঝি যারা

নিজস্ব সংবাদ দাতা / ১৮৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

২৪ নভেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, খাগড়াছড়ি প্রতিনিধি :-

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনুষ্ঠিত হতে যাচ্ছে খাগড়াছড়ির ৩উপজেলা লক্ষ্মীছড়ি, মানিকছড়ি ও রামগড়ের ৮ইউনিয়ন পরিষদ নির্বাচন। বুধবার (২৪ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় এ ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে প্রাপ্ত তথ্য মতে, খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার ৩টি ইউনিয়নে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনিত প্রার্থীরা হলেন-লক্ষ্মীছড়ি সদরের উষাজ্যই চৌধুরী, দুল্যাতলী ইউনিয়নে উচাইপ্রু মারমা এবং বর্মাছড়ি ইউনিয়নে নীলবর্ণ চাকমা।

মানিকছড়ি উপজেলায় নৌকার প্রার্থীরা হলেন- সদর ইউনিয়নে মো. শফিকুর রহমান ফারুক, বাটনাতলী ইউনিয়নে মো. আব্দুর রহিম এবং তিনটহরী ইউনিয়নে মোহাম্মদ আবুল কালাম আজাদ। রামগড় উপজেলার সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হলেন- মো. শাহ আলম ও কাজী নুরুল আলম। আগামী ২৬ডিসেম্বর২০২১ চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন