• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

জাতিসংঘ মহাসচিব করোনায় আক্রান্ত

নিজস্ব সংবাদ দাতা / ২৩৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

০৮ ডিসেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার জাতিসংঘের একজন কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুতেরেস আগামী কয়েকদিনের জন্য আইসোলেশনে থাকবেন। ৭২ বছর বয়সী গুতেরেস আগামী কয়েক দিনের ব্যক্তিগত বৈঠকাদি এবং কর্মসূচি বাতিল করেছেন।

জানা গেছে, নভেম্বরের শেষে একটি বুস্টার ডোজ নিয়েছেন অ্যান্তোনিও গুতেরেস। এরপর তার করোনা আক্রান্তের খবর সামনে এলো।

বুধবার নিউইয়র্কের ম্যানহাটানে জাতিসংঘ প্রেস এসোসিয়েশনের বার্ষিক গালা অনুষ্ঠানের অতিথি হিসেবে যোগদানের কথা ছিল অ্যান্তোনিও গুতেরেসের। বৃহস্পতিবার অনুষ্ঠেয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বৈঠকেও তার যোগ দেয়ার কথা রয়েছে।

জাতিসংঘ মহাসচিবের করোনা সংক্রমণ সম্পর্কে জানতে চাওয়া হলে তার মুখপাত্র স্টিফেন ডুজারিক তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন