• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রথযাত্রায় কড়া নিরাপত্তা নিশ্চিত করবে কুমিল্লা জেলা পুলিশ দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দরে বিআইডব্লিউটিএর কমিটি গঠন পাবনায় দুই দিনের সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন এমপি শিমুল বিশ্বাস ডিজিটাল সেবায় উৎসাহ দিতে নেকমরদে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন বাগেরহাট আদালত ভবনে ছাদের পলেস্তারা ধসে আহত ৫ রাঙ্গুনিয়ায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ ও ভেসে যাওয়া সেতু পরিদর্শন করলেন হুমাম কাদের এমপি পলাশবাড়ীতে আলোচিত প্রতারক হরিদাসের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল বসকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রসহ ৩ শিক্ষার্থীর মেধা বৃত্তি লাভ সাতক্ষীরায় সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠায় উপকারভোগীদের মাঝে চেক বিতরণ

কুমিল্লা উত্তর জেলা মহিলাদলের বিক্ষোভ

নিজস্ব সংবাদ দাতা / ২৬৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

১৭ নভেম্বর ২০২২ইং, বিন্দুবাংলা টিভি ডটকম,

দাউদকান্দি সংবাদদাতা।। কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে ।  আজ বৃহস্পতিবার সকালে  সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত পূর্ণাঙ্গ মুক্তির দাবীতে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সুলতানা আহমেদকে আটকের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে ঢাকা চট্টগ্রাম বিশ্বরোডস্থ জিংলাতলীতে কুমিল্লা উত্তর জেলা শাখা জাতীয়তাবাদী মহিলাদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুমিল্লা উত্তর জেলা মহিলাদলের সভাপতি ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও মেঘনা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলাদলের সিনিয়র সহসভাপতি আইরিন সরকার, সহসভাপতি ও সাবেক হোমনা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুবি ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদা আক্তার শিল্পী, সহসাংগঠনিক সম্পাদক লিপি আক্তার, সহ নারী অধিকার বিষয়ক সম্পাদক হালিমা আক্তার শিমু। এছাড়াও সমাবেশে অধস্তন উপজেলা ও পৌর কমিটির নারীনেত্রীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত পূর্ণাঙ্গ মুক্তি দাবীর পাশাপাশি কেন্দ্রীয় মহিলাদের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে গ্রেফতারের প্রতিবাদ করেন এবং সরকারকে অনতিবিলম্বে তাকে মুক্তি দেয়ার দাবী জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন