ঢাকা   ০৩:২৪:২৮ পিএম, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অবৈধ অভিবাসন রোধে ইইউর সঙ্গে কাজ করবে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত বিএনপি : রিজভী ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৪ জন গ্রেপ্তার, ছোরা ও খেলনা পিস্তল উদ্ধার জাল ভিসায় ইতালি পাঠিয়ে ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার ১ চট্টগ্রাম রেঞ্জে গ্রেপ্তার ১২৩৫, কিশোর গ্যাংয়ে আটক ৭৯৪ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি জিএম কাদেরের বাসায় হামলা সরকার পরিচালনায় ড. এনায়েতুল্লাহ আব্বাসীর সহযোগিতা চাইলেন রাশেদ খাঁন মেঘনায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ, প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

মেঘনা গ্রুপের পেটে সরকারি সড়ক -সেতু

Reporter Name
  • Update Time : Thursday, June 15, 2023,
  • 452 Time View

১৫ জুন ২০২৩ ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, বিপ্লব সিকদার :

 

সরেজমিনে দেখা যায় লুটের চর গ্রামের বাসিন্দারা যাতায়াতের সুবিধার জন্য একই গ্রামের ধনাঢ্য ব্যক্তি লুটের চর মফিজুল ইসলাম দুধ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম মফিজুল ইসলামের নিকট আবেদন জানালে তিনি নিজস্ব অর্থায়নে সড়কটি করে দেন। মেঘনা গ্রুপ সড়ক, সেতু, এবং সড়কের পাশে থাকা প্রায় ৪৩ টি আকাশমণি গাছ কেটে এলাকার প্রভাবশালীদের সমন্বয়ে তিন ফসলি কৃষি জমি ক্রয় করে এবং সরকারি খাল, খাস সহ নদীর জমি ভরাট করে। যা পরবর্তীতে কুমিল্লা অর্থনৈতিক অঞ্চল ঘোষনা করে সরকার। এ বিষয়ে লুটের চর এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা আবদুল গাফফার বলেন লুটের চর এলাকার বাসিন্দাদের অতি গুরুত্বপূর্ণ কাচা সড়ক এটি নদীতে যাওয়া জমিতে কাজ করতে এই সড়কটি ব্যবহার হত কোম্পানি আমাদের বফাইল ছবি লেছে এলাকায় একটি স্টেডিয়ামের জন্য জমি দিবে এই বলে সড়ক – সেতু সহ গাছপালা দখল করে নিয়েছে। একই এলাকার বাসিন্দা কবির হাউদ বলেন কোম্পানি আমাদের সাথে প্রতারণা করছে সরকারি সড়ক সহ খাল, খাস জমি দখল করেছে কিন্তু আমাদের স্টেডিয়ামের জমি দেয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন সড়কটি জনগণের প্রয়োজনে দখল মুক্ত করা হোক। লুটের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সানাউল্লাহ সিকদার বলেন আজ যারা আন্দোলন করছেন বিষয়টি যৌক্তিক কিন্তু আমি আগেই বলেছিলাম এই দিকে জায়গা দেওয়া হবেনা তখন উনারাই কোম্পানির সাথে আতাত করে সব ক্রয় করে বালু ভরাট করতে সহযোগিতা করেছেন।

 

কুমিল্লা অর্থনৈতিক অঞ্চল সিনিয়র ডিএমডি মোঃ মনিরুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি তিন মাস হয় এই প্রকল্পে এসেছি যারা ল্যান্ড নিয়ে কাজ করে তারা বলতে পারবে আমি এখানে সড়ক দেখিনি। সরকারি সড়ক বেদখল হওয়ার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তারের নিকট জানতে চাইলে তিনি বলেন গাছের বিষয়ে বলতে পারবোনা কিন্তু সড়ক ও সেতুর বিষয়ে এসিল্যান্ড সাহেব কোম্পানির দায়িত্ব প্রাপ্তদের সতর্ক করেছেন। নির্ভর যোগ্য সূত্র জানায় সকল মহল ম্যানেজ করে শিল্প আইনে সরকারি সড়ক ও সেতু খাল, খাস জমি সব লিজ নেওয়ার জোর পায়তারা চালিয়ে যাচ্ছেন কোম্পানি।

 

লুটের চর এলাকার বাসিন্দা মেঘনা উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার বলেন দুই বছর হয় সড়কটি সরকারি হয়েছে, কোম্পানি সব টাকাই পরিশোধ করেছে। এখন অর্থনৈতিক অঞ্চল হয়েছে ফলে সরকারের দ্বায়িত্ব প্রাপ্তরা বিষয়টি দেখবেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি