• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি মেঘনায় যে কারণে মাদকসহ সামাজিক বিপর্যয় ঠেকানো যাচ্ছে না ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ সদস্যের কমিটি পুনর্গঠন

সকলের কর্মজীবনের অবসরটাই হওয়া উচিত সম্মানের : ওসি মেঘনা

নিজস্ব সংবাদ দাতা / ২৩২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩

২ আগষ্ট ২০২৩ ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, নিজস্ব প্রতিবেদক।।

সকলের কর্মজীবনের অবসরজনিত বিদায় টাই হওয়া উচিত সম্মানের। আর এটা কর্মদক্ষতা দিয়েই অর্জন করতে হয় বললেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন। সোমবার থানায় কর্মরত এএস আই মমিনুল ইসলামের অবসরজনীত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওসি মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (হোমনা সার্কেল) মীর মুহসীন মাসুদ রানা। মেঘনা থানার আয়োজনে ও সাব ইনস্পেক্টর নাজমুল হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি সহ বক্তারা চাকুরি জীবনে অবসর আসবেই মন্তব্য করে বলেন মোঃ মমিনুল ইসলাম ছিলেন একজন সাহসী ও পরিশ্রমি কর্মকর্তা । পুলিশের এই কর্মকর্তা চাকুরী জীবনে তার ভালো কাজের মাধ্যমে পুলিশের জন্য সুনাম বয়ে আনার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন। অবসর জীবনে তার সুস্থতা কামনা করা হয়েছে । মেঘনা থানা পুলিশের পক্ষ থেকে মমিনুল ইসলামকে তার সকল সহকর্মীরা শুভেচ্ছা স্মারক, ক্রেষ্ট ও প্রীতি উপহার তুলে দেন। ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন আরও বলেন অবসর জীবনে এই কর্মকর্তা আদর্শ ও সততার সাথে জীবন যাপন করতে পারে এই কামনা করছি পুলিশের সরকারি গাড়িতে করে তার বাড়ি কুমিল্লার ময়নামতিতে পৌঁছে দেওয়া হয়েছে । এই কর্মকর্তা পুলিশ বাহিনীতে কর্মজীবন শুরু করে ১৯৮৮ সালে। এরপর থেকে দেশের প্রায় ২০টি স্থানে পুলিশ বাহিনীতে সুনামের সাথে দায়িত্ব পালন করে সর্বশেষ কর্মস্থল মেঘনা থানা থেকে অবসরে যান ।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন