• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় মুদি দোকানে চুরি, তিনজন গ্রেপ্তার ফটিকছড়িতে অস্ত্রসহ ৪ জন গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৪০, উদ্ধার ইয়াবা-গাঁজা-মদ নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের পদে থাকার অভিযোগে চান্দিনা থানা প্রেস ক্লাব থেকে এম.এ খায়ের ইমন বহিষ্কার কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার উদ্যোগে দিনব্যাপী হেলথ ক্যাম্প জ্বালানি সংকট কাটাতে নবায়নযোগ্য শক্তিতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের গুমের বিচার ও সংকটের প্রতিবাদে রোববার সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর গভীর শোক চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২৩ সরকারি একটি ঘর পেলে পরিবার নিয়ে থাকতে পারতাম, ঝুপড়ি ঘরে এক যুগ খগেন মন্ডলের পরিবার

উদ্বোধন হলো কুমিল্লা সার্কিট হাউসের দৃষ্টিনন্দন নতুন ভবন

নিজস্ব সংবাদ দাতা / ৩১৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

ডেস্ক রিপোর্ট :

কুমিল্লা সার্কিট হাউসের নবনির্মিত ৬তলা ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ ভবনটি রোববার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

উদ্বোধন করা দৃষ্টিনন্দন ৬তলা এই ভবনটিতে হল রুম, ভিআইপি স্যুট, ভিআইপি অ্যাসোসিয়েট স্যুট, ভিআইপি রুম, আধুনিক বেডরুম, জিমনেশিয়াম, নামাজের ঘর, রিডিং রুম, কিচেন ও ডাইনিং রুম রয়েছে। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটর, এসি, পিএবিএক্স, সিসিটিভি, ইন্টারনেট, লিফট, ফায়ার প্রটেকশন অ্যান্ড ডিটেকশন সিস্টেমসহ বিভিন্ন অত্যাধুনিক সুবিধায় নির্মাণ করা হয়েছে।

কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে কুমিল্লা সার্কিট হাউস প্রান্ত থেকে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য মুজিবুল হক, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি, কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমেদ মেরি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যারোমা দত্ত, কুমিল্লা জেলার প্রশাসক খন্দকার মো. মুশফিকুর রহমান, জেলা পুলিশ সুপার আবদুল মান্নান, কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর জামাল নাছেরসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন