• রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সিদ্ধিরগঞ্জ থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ মেঘনায় আজহারুল হক শাহিনের নেতৃত্বে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি মেঘনায় বাজার মনিটরিংএ আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি মেঘনায় শহিদ দিবসে বিএনপির শ্রদ্ধাঞ্জলি মেঘনায় টানা সহিংসতায় আইনশৃঙ্খলা অবনতির শঙ্কা তেজগাঁও কার্যালয়ে প্রথম কর্মদিবস: আনুষ্ঠানিকতা ও আবেগে ভরা প্রধানমন্ত্রীর দিন একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে তিন বাহিনীর প্রধানদের শ্রদ্ধা একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল, মহাসচিব সাইফুল মেঘনায় মরহুম সিরাজুল ইসলাম লন্ডনী স্মৃতি মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

এসেন্সিয়াল ড্রাগস কোম্পানী লিমিটেডের ম্যানেজারের বিরুদ্ধে টেন্ডারে ব্যাপক গড়মিলের সত্যতা পেয়েছে দুদক

নিজস্ব সংবাদ দাতা / ১৮৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪

 

বিপ্লব সিকদার :

বগুড়া এসেন্সিয়াল ড্রাগস কোম্পানী লিমিটেডের জেনারেল ম্যানেজারের বিরুদ্ধে টেন্ডারে ব্যাপক গড়মিলের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) বগুড়া দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের একটি এনফোর্স মেন্ট টিম অভিযান পরিচালনাকালে এ সত্যতা পায়। দুর্নীতি দমন কমিশনের( দুদক) প্রধান কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়
জেনারেল ম্যানেজার, এসেন্সিয়াল ড্রাগস কোম্পানী লিমিটেড, বগুড়া -এর বিরুদ্ধে টেন্ডার ও মালামাল নিয়ে দুর্নীতি এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, বগুড়া থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম সংশ্লিষ্ট দলিলাদি পর্যালোচনা করে ও অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। স্ক্র‍্যাপ মালামাল বিক্রয়ের দাখিলকৃত টেন্ডারে ব্যাপক গরমিল এবং অস্বাভাবিক দর উল্লেখ করা হয়েছে মর্মে টিমের নিকট প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। টিম পরবর্তীতে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন