ঢাকা   ০৪:৫৫:৩৮ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তারেক রহমানের পদযাত্রা সার্বভৌমত্বের নতুন রাজনৈতিক বার্তা সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী ‘কোনো ডিসেম্বরেই ‘আপা’ আসার সুযোগ নেই, এলেও প্রস্তুত ফাঁসির মঞ্চ’ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ধর্মমন্ত্রীর কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্য সচিব পদ থেকে আবুল কালাম আজাদকে অব্যাহতি কুমিল্লা উত্তর জেলা বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সভা শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত বিএনপির শোভাযাত্রা শুরু, নেতৃত্বে তারেক রহমান

ডাক্তারদের সংখ্যা বৃদ্ধির চেয়ে ভালো মানুষ হওয়া গুরুত্বপূর্ণ: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : Wednesday, February 14, 2024,
  • 269 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ডেস্ক রিপোর্ট :

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, তোমরা দলে দলে ডাক্তার হও এটা যতটা জরুরি, তার থেকে বেশি জরুরি সৎ ও আদর্শিক মানুষ হওয়া। দেশের লাখ লাখ অসহায় মানুষ তোমাদের মুখের দিকে তাকিয়ে রয়েছে। এ জন্য ডাক্তারদের সংখ্যা বৃদ্ধির চেয়ে ভালো মানুষ ও ভালো মানের ডাক্তার হওয়া গুরুত্বপূর্ণ।

আজ বেলা ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত সরস্বতী পূজা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এরপর স্বাস্থ্যমন্ত্রী দুপুর ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ঢাকার কদমতলিতে সিলিন্ডার গ্যাসের চুলা বিস্ফোরণে ৩ জন দগ্ধ রোগীকে দেখতে যান। গতকাল (১৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য আওলাদ হোসেন এমপি স্বাস্থ্যমন্ত্রীর কাছে কদমতলি দুর্ঘটনায় চিকিৎসাধীন ৩ জন দগ্ধ রোগীর চিকিৎসা সম্পর্কে জানতে চাওয়ায় মন্ত্রী হাসপাতালে সরেজমিনে ৩ রোগীর চিকিৎসার খোঁজ নেন। দগ্ধ তিন রোগীর দুজন তপু এবং বনমালী বর্তমানে ঢাকা মেডিকেলের ৩য় তলার রেড ইউনিটে এবং অপর একজন বিনা রানী দাস শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি আছেন। তারা সবাই একই পরিবারের সদস্য।

পরে বেলা ৩ টার দিকে রাজধানীর সবুজবাগ বাসাবোর বরদেশ্বরী কালীমাতা মন্দিরে আয়োজিত কৃতি শিক্ষার্থী সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

এ সময় তিনি বলেন, একটা সময় ছিল যখন দেশে ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করত না। হিন্দু মুসলমান সবাই দল বেধে একে অপরের ধর্মীয় উৎসবে অংশ নিত। হঠাৎ সেই সুন্দর সম্প্রীতির সংস্কৃতিতে একটি বিশেষ গোষ্ঠী বিভেদ আনার চেষ্টা করছে। আবহমানকালের আমাদের বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতিকে নষ্ট করার ষড়যন্ত্র আর সহ্য করা হবে না।

বরদেশ্বরী কালীমাতা পূজা কমিটির সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি