ঢাকা   ০৬:৪১:০৪ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা উত্তর জেলা বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সভা

Reporter Name
  • Update Time : Saturday, November 7, 2026,
  • 2 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দাউদকান্দি সংবাদদাতা :
কুমিল্লার দাউদকান্দির গৌরীপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) গৌরীপুরের পেন্নাই ঈদগাহ মাঠে কুমিল্লা উত্তর জেলা বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য, জাতীয় ঐক্য এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দিবসটির গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি