ঢাকা   ০৪:২২:২০ পিএম, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের এককভাবে বৃহত্তম রপ্তানি গন্তব্য: স্পিকার যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির একমাত্র ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ পরিবার হৃদরোগীদের পুনর্বাসনে আন্তর্জাতিক মডেল যুক্ত হচ্ছে দেশে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ধর্মীয় সম্প্রীতিতে সংসদীয় ককাস গঠনের প্রস্তাব ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা ব্যয় সংকোচনের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে এআই ব্যবহারের আহ্বান রাষ্ট্রপতির

একমাত্র ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ পরিবার

Reporter Name
  • Update Time : Thursday, November 5, 2026,
  • 3 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ মিলন শাহ,পত্নীতলা (নওগাঁ):

নওগাঁর ধামইরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইমন (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বেলা ১১টার দিকে উপজেলার ফার্শিপাড়া মিনি স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন ধামইরহাট উপজেলার বেলঘরিয়া গ্রামের আব্দুর রহিমের একমাত্র ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন স্বজনরা। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ইমন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

একমাত্র ছেলের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি