https://bindubanglatv.com/
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপিকে ঐক্যবদ্ধ ও সাংগঠনিকভাবে গতিশীল করার লক্ষ্যে আহ্বায়ক কমিটিতে ১৯ জন নেতাকে কো-অপ্ট করা হয়েছে। তাঁদের মধ্যে নয়জনকে যুগ্ম আহ্বায়ক এবং ১০ জনকে সদস্য পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্যাডে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে স্বাক্ষর রয়েছে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়কের।
চিঠিতে বলা হয়, মেঘনা উপজেলা বিএনপির কমিটিকে আরও বেগবান ও শক্তিশালী করার লক্ষ্যে ত্যাগী এবং রাজপথের আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণকারী নেতাদের আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন করে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে শহীদুল্লাহ সরকার, আশরাফুল হক ভূঁইয়া, অ্যাডভোকেট হাতেমুল আলম, শাহ জালাল, আসাদউল্লাহ, সাংবাদিক আবদুল মালেক, বশির আহমেদ, আমজাদ হোসেন ও জাহানারা বেগমকে।
নতুন করে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে শহীদুল্লাহ সরকার, আশরাফুল হক ভূঁইয়া, অ্যাডভোকেট হাতেমুল আলম, শাহ জালাল, আসাদউল্লাহ, সাংবাদিক আবদুল মালেক, বশির আহমেদ, আমজাদ হোসেন ও জাহানারা বেগমকে।
এ ছাড়া সদস্য পদে অন্তর্ভুক্ত হয়েছেন শওকত মেম্বার, জাকির হোসেন (কাশীপুর), আবুল হাশেম (উজানচর নোয়াগাঁও), শাহ আলম গাজী, মমিন মেম্বার (বড়কান্দা), মোমেন (কান্দারগাঁও), আবদুস সাত্তার (বাগাইকান্দি), জাকির মেম্বার (তালতুলী), খন্দকার সাহাদাৎ হোসেন ও নাসির উদ্দিন (বড় নোয়াগাঁও)।
চিঠির অনুলিপি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন এবং মেঘনা উপজেলা বিএনপির সদস্যসচিব সালাহউদ্দিন সরকারের কাছে পাঠানো হয়েছে।
নতুন ১৯ নেতার অন্তর্ভুক্তির মধ্য দিয়ে মেঘনা উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।