https://bindubanglatv.com/
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মেঘনা উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের সাক্ষাৎকার আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার দাউদকান্দি পৌরসভায় অবস্থিত মারুফ ভিলায় এ সাক্ষাৎকার নেওয়া হবে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল অদুদ মুন্সি এবং সদস্য সচিব এস এম সালাউদ্দিন সরকার সাক্ষাৎকার গ্রহণ করবেন।
নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ১০টায় চালিভাঙ্গা, চন্দনপুর, রাধানগর ও মানিকারচর ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। দুপুর ২টায় সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ভাওরখোলা, বড়কান্দা, গোবিন্দপুর ও লুটেরচর ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীদের।
সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে সম্ভাব্য প্রার্থীদের নির্ধারিত সময়ে কোনো সমর্থক বা সঙ্গী ছাড়াই এককভাবে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
সাক্ষাৎকার কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর নেতাকর্মী ও সম্ভাব্য প্রার্থীদের সহযোগিতা কামনা করেছে আয়োজক পক্ষ।