ঢাকা   ১২:৩৩:১৩ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মিলনমেলায় সংহতি দিবস

Reporter Name
  • Update Time : Saturday, November 7, 2026,
  • 2 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ মিলন শাহ, বিশেষ প্রতিবেদক, নওগাঁ :

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস’। দিবসটি উপলক্ষে ২৮ নং বিহারীনগর সঃ প্রাঃ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সমন্বয়ে এক বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে।

​অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাঃ আব্দুল্লাহেল বাক্কী শাহ্ এবং সহকারী শিক্ষক মোসাঃ সারাবন তহুরা, রাবেয়া খাতুন ও মোসাঃ জাইতুন নূর। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি এক সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

​সংক্ষিপ্ত আলোচনা সভায়
​দিবসের তাৎপর্য তুলে ধরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান শিক্ষক জনাব মোহাঃ আব্দুল্লাহেল বাক্কী শাহ্ বলেন, “জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসে এক অনন্য মাইলফলক। দেশপ্রেম, স্বাধীনতা রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে এই দিবসের চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি।” তিনি শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

​অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিশেষ রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে প্রতিযোগিতায় অংশ নিয়ে তাদের সুপ্ত প্রতিভার স্বাক্ষর রাখে। প্রতিযোগিতা শেষে বিচারকদের মূল্যায়নের মাধ্যমে বিজয়ী শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হয় এবং খুব শীঘ্রই এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানানো হয়।

​এলাকাবাসী, ছাত্র-ছাত্রী ও কমিটির এমন সুন্দর উদ্যোগ এলাকার শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে এক ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত সুধীজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি