ঢাকা   ০৮:৩৪:০৬ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্য সচিব পদ থেকে আবুল কালাম আজাদকে অব্যাহতি

Reporter Name
  • Update Time : Saturday, November 7, 2026,
  • 0 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দেবিদ্বার সংবাদদাতা : কুমিল্লার দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্য সচিব পদ থেকে আবুল কালাম আজাদকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে এ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
শনিবার (৭ নভেম্বর) কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, আবুল কালাম আজাদ দলীয় শৃঙ্খলা ভঙ্গের কাজে লিপ্ত ছিলেন এবং দলের ভাবমূর্তি নষ্ট হয়—এমন কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ রয়েছে। এ কারণে তাঁকে দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্য সচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই চিঠিতে দেবিদ্বার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম সরকারকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সূত্রে জানা গেছে, জেলা বিএনপির ২৩/২০২৬ নম্বর স্মারকে ৭ নভেম্বর এ সিদ্ধান্ত জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি