• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি মেঘনায় যে কারণে মাদকসহ সামাজিক বিপর্যয় ঠেকানো যাচ্ছে না ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ সদস্যের কমিটি পুনর্গঠন

মেঘনায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ দাতা / ২২০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

 

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি।।

বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ তথ্য দিন সেবা নিন এই প্রতিপাদ্যকে সামনে রেখে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, চুরি-ডাকাতি প্রতিরোধ কল্পে কুমিল্লার মেঘনা উপজেলায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর ২টায় উপজেলার মানিকারচর এল এল মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিট অফিসার এসআই মো. আহসান হাবীব এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী বিট কর্মকর্তা এএসআই তুহিন হোসেন ও লিপি রাণী বাড়ই এর সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম (তাজ), মানিকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন ও প্যানেল চেয়ারম্যান মো. বাতেন খন্দকারসহ ওই ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ওসি বলেন, জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং সর্বোপরি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। বিট পুলিশিং এর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল এবং ধর্ষণবিরোধী সভার আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে বিট পুলিশিং কর্মকর্তারা। বিট পুলিশিং কার্যক্রমকে ফলপ্রসূ করতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত মনিটরিং করছেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন