ঢাকা   ০৯:০৯:১৭ পিএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর কুমিল্লায় ধানক্ষেতের পাশে মিলল স্কুলছাত্রীর মরদেহ দেশের সব খামারিকে কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা বাকেরগঞ্জে দুর্গা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনে বাধা দেওয়ার অভিযোগ অগ্রণী ব্যাংকের ৯১ গ্রাহকের ৮ কোটি টাকা আত্মসাৎ, ৫ কর্মকর্তা গ্রেপ্তার কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি চ্যালেঞ্জ মোকাবিলা করে পুলিশকে দায়িত্ব পালন করতে হবে : আইজিপি প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৩৫

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া

Reporter Name
  • Update Time : Tuesday, August 13, 2024,
  • 282 Time View

মেঘনা প্রতিনিধি।।

অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান,  দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে দ্রুত নির্বাচনের দাবী জানিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া। সোমবার (১২ আগষ্ট) মেঘনা উপজেলার মানিকার চর এল এল মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মেঘনা উপজেলা বিএনপি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আঃ অদুদ মুন্সীর সভাপতিত্বে ও সদস্য সচিব আজহারুল হক শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এফএফএম তারেক মুন্সি, যুগ্ম আহ্বায়ক কমান্ডার আব্বাসউদ্দীন আহমেদ, জেলার সাবেক নেতা মেজবাহ উদ্দিন বায়েজিদ, হোমনা উপজেলার সদস্য সচিব হাজী মহিউদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট আজিজ মোল্লা, পৌর বিএনপি আহ্বায়ক ভিপি মুকুল,সদস্য সচিব শাহ আলম, মেঘনার যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ্ সরকার, শাহাবুদ্দিন, যুবদলের সাবেক আহ্বায়ক আমেরিকা প্রবাসী জালাল আহমেদ, এডভোকেট হাতেমুল আলম,আঃ মতিন,জহিরুল ইসলাম, আঃ গাফ্ফার, শাহজালাল, প্রমুখ।জনতার উদ্দেশ্যে অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া বলেন বিএনপি সাম্প্রদায়িক রাজনীতি করে না,আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতা কর্মীরা সংখ্যা লঘুদের পাশে দাঁড়িয়েছে। আমরা প্রশাসনের লোকদের সার্বক্ষণিক সহযোগিতা করে যাচ্ছি। দেশকে ২য় বার স্বাধীন করা হয়েছে। এখন স্বাধীনতা ধরে রাখতে বিএনপি নেতা কর্মীদের নেতৃত্ব দিতে হবে।দুপুরে উপজেলার হোমনা -মেঘনার বিএনপির বিভিন্ন ইউনিট থেকে বৃষ্টি উপেক্ষা করে নেতা কর্মীরা জনসভায় যোগ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি