ঢাকা   ০৩:৫৪:৩১ এএম, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন, একই পরিবারের ৬ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : Tuesday, October 1, 2024,
  • 247 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

 

নিজস্ব প্রতিবেদক।।

সুনামগঞ্জের ধর্মপাশায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন লেগে দুই নারীসহ ৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাতে ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের শীম এলাকার সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে এই ঘটনা ঘটে।

মঙ্গলবার সকাল ৮টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন অগ্নিকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করেছেন। ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও ধর্মপাশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করছেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতরা হলেন, পরিবারের প্রধান এমারুল (৫০), তার স্ত্রী পলি আক্তার ও তাদের চার সন্তান পলাশ, ফরহাদ, ফাতেমা বেগম ও ওমর ফারুক। এছাড়া আগুনের সূত্রপাত সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

বিস্তারিত আসছে —

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি