ঢাকা   ০২:২১:০৪ এএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে টাপেন্টাডল বড়িসহ গ্রেপ্তার ১

Reporter Name
  • Update Time : Sunday, October 13, 2024,
  • 192 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গ্রেপ্তার শাহাদত হোসেন শাহু

রাজশাহী মহানগরের রাজপাড়া থানার কাজীহাটা এলাকা থেকে ১ হাজার ৪০০টি টাপেন্টাডল বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

 

গতকাল শনিবার রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল কাজীহাটা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

 

 

গ্রেপ্তার ব্যক্তির নাম শাহাদত হোসেন শাহু (৫০)। জেলার চারঘাট উপজেলার সাহাপুর এলাকায় তাঁর বাড়ি। আজ রোববার দুপুরে আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

 

এ ঘটনায় রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি