ঢাকা   ০৩:৪৯:০২ এএম, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসনের প্রতিটি সেক্টরে আওয়ামীলীগের দুসর : অধ্যক্ষ সেলিম ভুইয়া

Reporter Name
  • Update Time : Friday, December 13, 2024,
  • 226 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মেঘনা প্রতিনিধি।।

প্রশাসনের প্রতিটি সেক্টরে ওসি, ইউএনও থেকে শুরু সব জায়গায়ই আওয়ামী লীগের দুসররা বসে আছে বললেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভুইয়া। তিনি আজ ১৩ ডিসেম্বর ( শুক্রবার) মেঘনা উপজেলার লুটের ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন আপনারা কিসের বুদ্ধিজীবী অনেক উপদেষ্টার কথা শুনি সপ্তাহে ৫ দিন হাসপাতালেই থাকেন আর আমরা গেলে বলেন আমরাতো কাজ করছি।

 

সংস্কারের নামে ক্ষমতা ধরে রাখতে পারবেন না কারণ ৪ মাসে আপনারা প্রশাসন থেকে আওয়ামী দোসরদেরই সরাতে পারেননি। , তাই দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। লুটের চর ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক, আক্তারুজ্জামান, যুগ্ম আহবায়ক, মুক্তি যোদ্ধা আব্বাসউদ্দীন কমান্ডার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল অদুদ মুন্সি, সদস্য সচিব আজহারুল হক শাহিন, যুগ্ম আহবায়ক শহিদুল্লাহ সরকার, সাহাবুদ্দিন,আব্দুল মতিন সহ বিভিন্ন পর্যায়ের অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অধ্যক্ষ সেলিম ভুইয়া বলেন পতীত সরকার আমার বিরুদ্ধে ৪০ টি মামলা দিয়েছে এখন পর্যন্ত ৫ টি মামলায় খালাস পেয়েছি আরও ৩৫ টি মামলা রয়েছে। তিনি সরকারের উদ্দেশ্য বলেন আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেওয়ার ব্যবস্থা গ্রহণ করুন। কর্মী সম্মেলনে শত শত নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি