• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় মুদি দোকানে চুরি, তিনজন গ্রেপ্তার ফটিকছড়িতে অস্ত্রসহ ৪ জন গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৪০, উদ্ধার ইয়াবা-গাঁজা-মদ নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের পদে থাকার অভিযোগে চান্দিনা থানা প্রেস ক্লাব থেকে এম.এ খায়ের ইমন বহিষ্কার কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার উদ্যোগে দিনব্যাপী হেলথ ক্যাম্প জ্বালানি সংকট কাটাতে নবায়নযোগ্য শক্তিতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের গুমের বিচার ও সংকটের প্রতিবাদে রোববার সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর গভীর শোক চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২৩ সরকারি একটি ঘর পেলে পরিবার নিয়ে থাকতে পারতাম, ঝুপড়ি ঘরে এক যুগ খগেন মন্ডলের পরিবার

নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা, আ.লীগ নেতা কারাগারে

নিজস্ব সংবাদ দাতা / ২২৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

কুমিল্লা সংবাদদাতা।।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কবিরুল ইসলাম শিকদার ওরফে কবির শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) ভোরে কুমিল্লা নগরীর মোগলটুলি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।

যৌথ বাহিনী সূত্র জানায়, ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ভূমিকায় ছিলেন কবির শিকদার। সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী, তিনি আওয়ামী লীগ অনুসারীদের পুনরায় সংগঠিত করার চেষ্টা করছিলেন। এ ছাড়া ১৮ জানুয়ারি আওয়ামী লীগ সংশ্লিষ্ট একটি ফেসবুক পেজে ঘোষিত হরতাল সফল করতে তিনি উদ্যোগ নিচ্ছিলেন বলে জানা যায়। তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় তিনটি মামলা রয়েছে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, আজ বিকেলে কবির শিকদারকে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন