• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় মুদি দোকানে চুরি, তিনজন গ্রেপ্তার ফটিকছড়িতে অস্ত্রসহ ৪ জন গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৪০, উদ্ধার ইয়াবা-গাঁজা-মদ নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের পদে থাকার অভিযোগে চান্দিনা থানা প্রেস ক্লাব থেকে এম.এ খায়ের ইমন বহিষ্কার কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার উদ্যোগে দিনব্যাপী হেলথ ক্যাম্প জ্বালানি সংকট কাটাতে নবায়নযোগ্য শক্তিতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের গুমের বিচার ও সংকটের প্রতিবাদে রোববার সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর গভীর শোক চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২৩ সরকারি একটি ঘর পেলে পরিবার নিয়ে থাকতে পারতাম, ঝুপড়ি ঘরে এক যুগ খগেন মন্ডলের পরিবার

কুমিল্লায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত আপন দুই ভাই গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ২৮০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫

ডেস্ক রিপোর্ট।।

কুমিল্লায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত আপন দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এস আই মো. ইমাম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ কুমিল্লা সদর উপজেলার ভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাকৃতরা হলেন, ৫ বছরের সাজাপ্রাপ্ত ভাটপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে শীর্ষ মাদক কারবারি সাইফুল (৪০) এবং তার বড় ভাই এক বছর ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত সাইদ হোসেন (৫১)।

এর আগে তাদেরকে গ্রেপ্তার করতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল পুলিশ। শনিবার তাদের গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে।

সদর দক্ষিণ মডেল থানার এসআই ইমাম উদ্দিন বলেন, ভাটপাড়া এলাকায় শীর্ষ দুই মাদক কারবারিকে আমরা গ্রেপ্তার করেছি। তারা মাদক মামলায় সাজাপ্রাপ্ত হলেও দীর্ঘদিন ধরে ভারত-বাংলাদেশ সীমান্তের এপার ওপারে অবস্থান করার কারণে গ্রেপ্তার করা কঠিন ছিল। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ঘেরাও করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন