• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধ দমনে কঠোর ডিআইজি আশুলিয়ায় ৩৪০০ ইয়াবা উদ্ধার, নেপথ্যে কারা? স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের বৈঠক এক মাসেই লক্ষাধিক ইয়াবা উদ্ধার, কুমিল্লায় শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সীমানা বাড়াতে গণশুনানি গোমতীর তীরে নৌবন্দর স্থাপনে সম্ভাব্যতা যাচাই বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে সম্ভাবনার ঢেউ, উন্নয়নে ভাটার টান এসএসসিতে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের নজরকাড়া সাফল্য এসএসসি পরীক্ষার ফলে জয়পুরহাট জেলায় সেরা গার্লস ক্যাডেট কলেজ শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: কুমিল্লায় ডিআইজি

কুমিল্লার জিওসিসহ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল

নিজস্ব সংবাদ দাতা / ৪৩৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

ডেস্ক রিপোর্ট।।

কুমিল্লার জিওসিসহ বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে। এ সময় দুজন কর্মকর্তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বদলির অংশ হিসেবে বগুড়ার এরিয়া কমান্ডার ও জিওসি মেজর জেনারেল আসাদুল হককে নবম পদাতিক ডিভিশনের জিওসি ও সাভারের এরিয়া কমান্ডার হিসেবে বদলি করা হয়েছে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পদাতিক প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে বগুড়ার জিওসি করা হয়েছে। একইভাবে কুমিল্লার জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিককে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পদাতিক প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল হাবিব উল্লাহকে বদলি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিম-উদ-দৌলাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে কুমিল্লার জিওসি করা হয়েছে। আর সেনাসদরের ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেনকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন