ঢাকা   ০৮:৪৭:২৮ পিএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনার প্রথম মেয়র হারুন মিয়ার কবর জিয়ারত করেন ড. খন্দকার মারুফ হোসেন

Reporter Name
  • Update Time : Saturday, October 4, 2025,
  • 279 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার হোমনা পৌরসভার প্রথম মেয়র, পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, হোমনা সদর ইউনিয়নের তিন বারের সাবেক চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মরহুম হারুন মিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে মরহুম হারুন মিয়ার পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি কবর জিয়ারত করেন। পরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে এক আলোচনা সভায় অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জহর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এড. আজিজুর রহমান মোল্লা, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভুইয়া, সদস্য সচিব ভিপি মো. জাহাঙ্গীর আলম, মেঘনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি রমিজ উদ্দিন লন্ডনী, যুবদল সভাপতি আতাউর রহমান ভুইয়া, বিএনপি নেতা মো. শহীদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় মরহুম হারুন মিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে তার রূহের মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি