ঢাকা   ০৩:১১:১৪ পিএম, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা যেন কাগজে সীমাবদ্ধ না থাকে: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সঙ্গে একমত বিশ্বব্যাংক : অর্থমন্ত্রী সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়: গণপূর্তমন্ত্রী রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের কারাদণ্ড নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা খন্দকার মোশাররফের সঙ্গে আবুল হাশেমের সাংগঠনিক আলোচনা মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ বাংলাদেশের: বাণিজ্যমন্ত্রী হঠাৎ একা হয়ে গেলে ভয় পেয়ো না : পূজা

সাহসিকতায় অনন্য নজির: পিপিএম পদকে ভূষিত হলেন এসআই খাজু মিয়া

Reporter Name
  • Update Time : Monday, October 13, 2025,
  • 573 Time View

নিজস্ব প্রতিবেদক।। 

সাহসিকতা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) অর্জন করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন ইপিজেড পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) মোহাম্মদ খাজু মিয়া।২০২৫ সালের ৩ জুন রাতে এক ঝুঁকিপূর্ণ অভিযানে তিনি সঙ্গীয় ফোর্সসহ তিনজন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেন, যাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল ও গুলি ভর্তি ম্যাগাজিন।ওইদিন রাত ১০টা ৩৫ মিনিটে টমছমব্রিজ এলাকায় সন্দেহভাজন যাত্রীদের তল্লাশির সময় একটি সিএনজি অটোরিকশা থামানোর সংকেত দিলে, তাতে থাকা এক দুষ্কৃতিকারী পুলিশকে লক্ষ্য করে অস্ত্র তাক করে। এসআই খাজু মিয়া তাৎক্ষণিকভাবে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। সংঘর্ষে আহত হলেও তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযান সফল করেন।গ্রেফতারকৃতরা হলেন -মোঃ খাইরুল হাসান (৩০): ৪০টি মামলার আসামি, বিদেশি পিস্তলসহ আটক।মোঃ রাকিবুল হাসান রিয়াদ (২৮): ১৬টি মামলার আসামি।মোঃ সোহাগ মোল্লা (৩৫): ১৪টি মামলার আসামি।পুলিশ জানায়, তারা ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটে গরু ব্যবসায়ী ও ক্রেতাদের টার্গেট করে ছিনতাইয়ের পরিকল্পনা করেছিল।এই অভিযানে নেতৃত্ব ও বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ এসআই (নিঃ) মোহাম্মদ খাজু মিয়াকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-এ ভূষিত করেছে।কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে এসআই খাজু মিয়াকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি