ঢাকা   ০৮:৪৭:০২ পিএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনার জলারপার নোয়াগাঁওয়ে গ্রামবাসীর উদ্যোগে ভোটকেন্দ্রে নতুন কক্ষ নির্মাণ

Reporter Name
  • Update Time : Wednesday, October 15, 2025,
  • 599 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মেঘনা প্রতিনিধি।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের জলার পার ও জলার পার নোয়াগাঁও গ্রামবাসীর উদ্যোগে ভোট গ্রহণের সুবিধার্থে নতুন দুটি বুথের জন্য একটি টিনের ঘর নির্মাণ করেছে ।

সরকারের ফেসিলিটিজ বিভাগের নিয়ম অনুযায়ী জলার পার নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে কেন্দ্র করে সাধারণ গ্রামবাসী নিজস্ব অর্থায়নে বিদ্যালয় ভবনের পাশে ২৪ ফুট দৈর্ঘ্যের একটি সুসজ্জিত টিনের ঘর নির্মাণ করেন। কক্ষে ছয়টি জানালা ও দুটি দরজা রাখা হয়েছে, যাতে আলো ও বাতাস চলাচল সহজ হয়।

স্থানীয়রা জানান, বর্তমান ভবনের তিনটি পাঠদান কক্ষ ও একটি অফিস কক্ষে ভোট গ্রহণের ব্যবস্থার পাশাপাশি নতুনভাবে নির্মিত দুটি কক্ষ যুক্ত হলে ২৪৮৯ জন ভোটার আরও সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারবেন।

গ্রামবাসীর আশা—ভোটকেন্দ্রে বুথ বৃদ্ধির এই উদ্যোগটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আনুষ্ঠানিক অনুমোদন দেবেন, যাতে আসন্ন নির্বাচনে ভোট গ্রহণ প্রক্রিয়া আরও নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি