ঢাকা   ০৪:১০:০৬ এএম, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গণ অধিকার পরিষদ নেতা যোগ দিলেন এনসিপিতে

Reporter Name
  • Update Time : Sunday, November 30, 2025,
  • 728 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মেঘনা উপজেলা শাখায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নতুন কমিটি অনুমোদন হয়েছে। নবগঠিত কমিটিতে মেঘনা উপজেলা  গণ অধিকার পরিষদের সাংগঠনিক  সম্পাদক কিরনর রশিদকে মেঘনা উপজেলা প্রধান  সমন্বয়কারী করা হয়েছে। একই সঙ্গে নাদিমুজ্জামানকে যুগ্ম সমন্বয়কারীর  দায়িত্ব দেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, শনিবার এনসিপির কেন্দ্রীয় দপ্তর থেকে মেঘনা উপজেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে কিরনর রশিদের নেতৃত্বে উপজেলা পর্যায়ে দল পুনর্গঠনের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর কিরনর রশিদ তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে গণ অধিকার পরিষদের সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। এরপর থেকেই তাঁর এনসিপিতে যোগদানের গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে আলোচনায় ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি