• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধ দমনে কঠোর ডিআইজি আশুলিয়ায় ৩৪০০ ইয়াবা উদ্ধার, নেপথ্যে কারা? স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের বৈঠক এক মাসেই লক্ষাধিক ইয়াবা উদ্ধার, কুমিল্লায় শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সীমানা বাড়াতে গণশুনানি গোমতীর তীরে নৌবন্দর স্থাপনে সম্ভাব্যতা যাচাই বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে সম্ভাবনার ঢেউ, উন্নয়নে ভাটার টান এসএসসিতে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের নজরকাড়া সাফল্য এসএসসি পরীক্ষার ফলে জয়পুরহাট জেলায় সেরা গার্লস ক্যাডেট কলেজ শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: কুমিল্লায় ডিআইজি

এভারকেয়ারে হেলিকপ্টার উড্ডয়ন, বিভ্রান্তি এড়াতে আহ্বান

বিপ্লব সিকদার / ৫৬৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

 

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিকটবর্তী উন্মুক্ত মাঠে সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ ও উড্ডয়ন করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার দুপুর ১টা ২০ মিনিটে এক বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে, কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর প্রটোকল অনুযায়ী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে এই উড্ডয়ন কার্যক্রম পরিচালিত হবে। জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার জন্য এই সতর্কতা জারি করা হয়েছে।

এর আগে ২৩ নভেম্বর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অবস্থার অবনতি হলে ২৭ নভেম্বর থেকে তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। চীনের ১০ সদস্যের মেডিকেল টিমও কাজ করছে।

আজ যুক্তরাজ্য থেকে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ ডা. রিচার্ড বেল ঢাকায় পৌঁছেছেন। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ খালেদা জিয়াকে রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করেছে। ঘোষণার পর স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) তাঁর নিরাপত্তা দায়িত্ব গ্রহন করেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন