• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সংসদে যাচ্ছেন কুমিল্লার ছয় নতুন মুখ দাউদকান্দি-মেঘনায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা” মেঘনায় বিএনপির দুর্গ ভাঙতে নীরব কৌশলে জামায়াত ধানের শীষের প্রচারণায় ড. মোশাররফ হোসেনের পুত্রবধূ সাইফা ইসলাম ১৭ বছরে এই অঞ্চলের মানুষ ভোট প্রয়োগ করতে পারেনি : ড. খন্দকার মারুফ হোসেন চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দাউদকান্দি-মেঘনায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা”

বিপ্লব সিকদার / ৭৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন ঘোষণা দিয়েছেন, ইনশাআল্লাহ আগামী ১৭ তারিখ বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। একই সঙ্গে তিনি দাউদকান্দি ও মেঘনা এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, সন্ত্রাস ও বালুখেকোদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।
তিনি বলেন, “আজ থেকেই দৃঢ়ভাবে ঘোষণা করছি দাউদকান্দি ও মেঘনায় কোনো ধরনের অপরাধী চক্রের স্থান হবে না। জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”ড. মারুফ হোসেন আরও বলেন, দলের কেউ যদি কোনো অপকর্মে জড়ানোর চেষ্টা করে, তার বিরুদ্ধেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। “দলীয় পরিচয় কাউকে রক্ষা করবে না,”—বলেন তিনি।এসময় তিনি এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হয়ে একটি সুখী, শান্তিময় ও সুন্দর জনপদ গড়ে তোলার আহ্বান জানান। তার বক্তব্যে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন