• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সংসদে যাচ্ছেন কুমিল্লার ছয় নতুন মুখ দাউদকান্দি-মেঘনায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা” মেঘনায় বিএনপির দুর্গ ভাঙতে নীরব কৌশলে জামায়াত ধানের শীষের প্রচারণায় ড. মোশাররফ হোসেনের পুত্রবধূ সাইফা ইসলাম ১৭ বছরে এই অঞ্চলের মানুষ ভোট প্রয়োগ করতে পারেনি : ড. খন্দকার মারুফ হোসেন চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংসদে যাচ্ছেন কুমিল্লার ছয় নতুন মুখ

ডেস্ক রিপোর্ট / ৫৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লায় বড় ধরনের পরিবর্তনের আভাস মিলেছে। জেলার ১১টি সংসদীয় আসনের মধ্যে আটটিতে বিজয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একটি করে আসনে জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং একজন স্বতন্ত্র প্রার্থী। নির্বাচিতদের মধ্যে ছয়জন প্রথমবারের মতো জাতীয় সংসদে যাচ্ছেন।
প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন—কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির হাজি জসিম উদ্দিন, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির আবুল কালাম এবং কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বিএনপির মোবাশ্বের আলম ভূঁইয়া। বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটে তারা প্রত্যেকে বিপুল ব্যবধানে জয়লাভ করেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, কয়েকটি আসনে ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক। নির্বাচনের ফল ঘোষণার পর বিজয়ীদের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন এলাকায় মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।
স্থানীয় বাসিন্দারা বলছেন, নতুন প্রতিনিধিদের কাছে তাদের প্রত্যাশা অনেক। দীর্ঘদিনের সড়ক সংস্কার, জলাবদ্ধতা নিরসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির মতো বিষয়গুলো দ্রুত সমাধান দেখতে চান তারা।
নবনির্বাচিত সংসদ সদস্যরা বলেন, জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে তারা অঙ্গীকারবদ্ধ। সংসদে গিয়ে এলাকার উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং সাধারণ মানুষের সমস্যা তুলে ধরবেন বলে জানান তারা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কুমিল্লায় নতুন ছয় মুখের সংসদে যাত্রা জেলার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। এখন দেখার বিষয়, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা কতটা সফল হন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন