• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
  • [gtranslate]

মেঘনায় শহিদ দিবসে বিএনপির শ্রদ্ধাঞ্জলি

বিপ্লব সিকদার / ৩১৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলা-এ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শহিদ বেদীতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নেতৃবৃন্দ।উপজেলা বিএনপির সাবেক সভাপতি রমিজ উদ্দিন লন্ডনী, যুগ্ম আহ্বায়ক এম এম মিজানুর রহমান, দিলারা শিরিন, আবু ইউসুফ নয়ন, প্রফেসর শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভুইয়া, মহিলা দল, ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন।শ্রদ্ধাঞ্জলির সময় ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাদের অসীম ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এর আগে ১২ টা ১ মিনিটে প্রশাসনের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন